আজ শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌহাট্রায় ছয় ফার্মেসিকে জ রি মা না

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৩, ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ
চৌহাট্রায় ছয় ফার্মেসিকে জ রি মা না

সিলেট নগরীর মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে ছয়টি ফার্মেসিকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩ মার্চ) রাত ৯টার দিকে নগরীর চৌহাট্টা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিন শাকিল ভুঞা জানান, জেলা প্রশাসকের নির্দেশে নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। ওষুধ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পরিচালিত এ অভিযানে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি, লাইসেন্স না থাকা এবং অন্যান্য অনিয়মের অভিযোগে ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

জানা যায়, চৌহাট্টার দি স্কয়ার ফার্মেসিকে ১৫ হাজার টাকা, নিউ শুভ ফার্মেসিকে ২০ হাজার টাকা, জননী ফার্মেসি, জি এম ফার্মেসি ও সুলভ ফার্মেসিকে পৃথকভাবে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুয়েল মিয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হক, ড্রাগ সুপার সৌরভ কুমার কুণ্ডুসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১