আজ বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

গরমে শান্তির খোঁজে সন্তানদের নিয়ে ড্রামে বাবা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ১৫, ২০২২, ১১:৩৯ অপরাহ্ণ
গরমে শান্তির খোঁজে সন্তানদের নিয়ে ড্রামে বাবা

ছবি: সংগৃহীত

গরম এখন চরমে পৌঁছেছে। শান্তি যেনো নিখোঁজ। শরীরকে শীতল করতে একটি ড্রামের পানিতে সন্তানদের নিয়ে ঢুকে পড়েছেন বাবা।
এ ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

জহিরুল ইসলাম নয়ন নামের একজন তার ফেসবুকে ছবিটি শুক্রবার (১৫ জুলাই) দুপুরে পোস্ট করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছবিটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। মুহূর্তের মাঝে হাজারও ফেসবুক আইডিতে ছড়িয়ে যায়।

জহিরুল ইসলাম নয়ন জানান, গরমে সারা দেশের মতো পরিবারের সবাই অতিষ্ঠ! সেই গরম থেকে বাঁচতে ড্রামে ঠাণ্ডা পানি ঢেলে সেখানেই ছেলে আর মেয়েকে নিয়ে জীবনের একটু স্বস্তির চেষ্টা করেছি। এ যেন গরিবের এসির সুখ!

তিনি আরও জানান, ওই ড্রামে একসঙ্গে ছিলেন তার কন্যা নায়েলা নাজিবাহ ইসলাম রূপকথা আর পুত্র আব্দুল্লাহ আল জুরাইজ। তাদের বাড়ি ময়মনসিংহে। আর ছবিটি ক্যামেরাবন্দি করেন জহিরুল ইসলাম নয়নের স্ত্রী লুলু মারাজান লুসি।

যুগান্তর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০