বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির একদিনের সফরে শুক্রবার (৩ এপ্রিল) সিলেটে আসছেন ।
মন্ত্রীর সফরসূচিতে অনুযায়ী বেলা ১২ টার দিকে তিনি বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন।
বিকেল ৪ টায় তিনি স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন।
এরপর সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে তিনি ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।