আজ শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

অফিস চলবে ৯টা থেকে ৪টা, মার্কেট বন্ধ ৬টায়

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৩, ২০২৬, ০২:২১ অপরাহ্ণ
অফিস চলবে ৯টা থেকে ৪টা, মার্কেট বন্ধ ৬টায়

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে দেশে যে জ্বালানি সংকট দেখা দিয়েছে, তা মোকাবেলায় সরকারি-বেসরকারি সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ করেছে সরকার।

রোববার (৫ এপ্রিল) থেকে সরকারি-বেসরকারি সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

এছাড়া, রোববার থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চালু থাকবে।

এ সময় মন্ত্রিপরিষদ সচিব জানান, শুক্রবার (৩ এপ্রিল) থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টার পর ওষুধের দোকান ছাড়া সকল মার্কেট ও দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

আর শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত আসবে আগামী রোববার। শিক্ষাখাত যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১