আজ শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

হামে ঝুঁকিহীন সিলেট, টিকা শুরু ‘মে’ থেকে

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৫, ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ণ
হামে ঝুঁকিহীন সিলেট, টিকা শুরু ‘মে’ থেকে

দেশের অন্যান্য জেলার মতো এখনো সিলেটে উদ্বেগজনকভাবে বাড়েনি হামের সংক্রমণ। সে কারনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচী এখনই নেয়া হচ্ছে না বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।

তবে রাখা হয়েছে সবধরণের প্রস্তুতি। যদি সংক্রমণ বাড়ে তাহলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে, সেরকম তথ্যও জানান তিনি। আজ রোববার (৫ এপ্রিল) সকালে গণমাধ্যমের সাথে কথা প্রসঙ্গে এসব তথ্য জানান তিনি।

সিসিক সংশ্লিষ্ট সূত্র বলছেন, দেশের অন্যান্য জেলার তুলনায় উদ্বেগজনকভাবে হামের সংক্রমণ বাড়েনি সিলেটে । সেই সাথে উচ্চ ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ কিংবা মধ্যম ঝুঁকিপূর্ণতে সিলেট নেই। তবুও আমাদের সব ধরণের প্রস্তুতি রয়েছে। তবে আগামী মাসের প্রথম দিক থেকে শুরু করা হবে সিলেটে মহানগরী এলাকায় টিকাদান।

জানা যায়, আগে টিকা নেওয়া থাকুক বা না থাকুক, ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকেই পুনরায় টিকা দেওয়া হবে। হাম আক্রান্তদের মধ্যে বেশীর ভাগই শিশু। এ কারণেই প্রথম ধাপে শিশুদের টিকার আওতায় আনা হয়েছে। সুস্থ শিশুদের ক্ষেত্রে শুধু টিকাই দেওয়া হবে, অতিরিক্ত কোনো ওষুধ দেওয়া হবে না।

রোববার সকাল ৯টা থেকে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় একযোগে এ কার্যক্রম শুরু হয়। এদিকে, জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে সিলেটের নাম নেই।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০