আজ শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে তারেক রহমানের আগমনকে স্বাগত এমসি কলেজ ছাত্রদলের মিছিল

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ণ
সিলেটে তারেক রহমানের আগমনকে স্বাগত এমসি কলেজ ছাত্রদলের মিছিল

সিলেটে এমসি বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের পক্ষ থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ২২ জানুয়ারির (বৃহস্পতিবার) জনসভা সফল করার লক্ষ্যে প্রচার মিছিল করেছে এমসি কলেজ ছাত্রদল।

সোমবার (১৯জানুয়ারি) দুপুরে এমসি কলেজ প্রধান ফটক থেকে এই প্রচার মিছিলটি শুরু হয়।

প্রচার মিছিলে এমসি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাজিব হাসানের সভাপতিত্বে ও এমসি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদ এর পরিচালনা মিছিলটি অনুষ্ঠিত হয়ে।

মিছিল শেষে নেতৃবৃন্দ বলেন, এই জনসভা হবে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এক ঐতিহাসিক মাইলফলক। তাই ছাএদলের দলের সকল ইউনিটকে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে জনসভাকে জনসমুদ্রে পরিণত করার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি সিলেট সফরে আসছেন। সিলেটের এই পুণ্যভূমি থেকেই তিনি শুরু করবেন নির্বাচনি প্রচারণা। তার এই আগমনকে ঘিরে এখন আনন্দে ভাসছেন সিলেটবাসী।

সিলেটের সঙ্গে তারেক রহমানের সম্পর্ক অত্যন্ত গভীর। তিনি বৈবাহিক সূত্রে সিলেটের জামাতা; তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান সিলেটের একটি বনেদি পরিবারের সন্তান, যা সিলেটবাসীর কাছে অত্যন্ত সমাদৃত ও শ্রদ্ধার। এই পারিবারিক সম্পর্কের কারণে তারেক রহমান নিজেও নিজেকে ‘হাফ সিলেটি’ হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।

এমসি কলেজে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাজিব হোসেন বলেন ২২ জানুয়ারী তারেক রহমান আগমনে সিলেট বাসি আনন্দ ভাসছে, তার আসাকে আমরা সিলেট বাসি স্বাদরে গ্রহন করতে ইনশাআল্লাহ প্রস্তুত রয়েছি।

তাছাড়া এমসি কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক (জুনেদুর রহমান) জুনেদ বলেন ২০০৫ সালে তারেক রহমান সর্বশেষ সিলেট সফর করেছিলেন। দীর্ঘ ২০ বছর পর তিনি আবারও এই পুণ্যভূমিতে পা রাখছেন।

কর্মসূচি অনুযায়ী, ২২ জানুয়ারি সিলেটে পৌঁছে তিনি প্রথমেই হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর সকাল ১০টার দিকে ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

তারেক রহমান আমাদের সিলেটের জামাতা, তাই তার আগমনের বার্তায় সিলেটের লাখ লাখ মানুষ তাকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১