আজ শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে জনসমাবেশের উদ্দেশ্য তারেক রহমান

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৬, ০২:৪৬ অপরাহ্ণ
মৌলভীবাজারে জনসমাবেশের উদ্দেশ্য তারেক রহমান

মৌলভীবাজারের শেরপুরে নির্বাচনী জনসভাবেশের উদ্দেশ্য রওয়ানা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ২টার দিকে সিলেটের সমাবেশ শেষ করে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওয়ানা হন। কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান জনসমাবেশে যোগ দিবেন।

এর আগে বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হওয়া নির্বাচনী জনসভায় জেলার ৭টি উপজেলা থেকে বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন। দুপুর গড়াতেই শেরপুরের আইনপুর মাঠে লোকে লোকারণ্য হয়ে পড়ে।

সকাল থেকে সমাবেশস্থলে মানুষের উপস্থিতি শুরু হয়। দুপুর গড়ানের আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপস্থিত হতে থাকেন নেতাকর্মীরা। মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া, জুড়ী, বড়লেখা, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলা থেকে দলের নেতাকর্মীরা উপস্থিত হতে থাকেন।

দীর্ঘদিন পর জনসভায় তারেক রহমানের উপস্থিতি নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহের সঞ্চার করেছে। নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন।

জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বক্তব্য রাখবেন কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ। জনসমাবেশে জেলার ৪টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচিত করিয়ে দিবেন তারেক রহমান।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১