আজ শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মাধবপুরে ৫কেজি গাঁজাসহ মাদক পাচারকারী আটক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২১, ২০২০, ০৯:৪৮ অপরাহ্ণ
মাধবপুরে ৫কেজি গাঁজাসহ মাদক পাচারকারী আটক

মাধবপুর প্রতিনিধি:: হবিগঞ্জের মাধবপুরে ৫ কেজি গাঁজাসহ
রাজু আকন্দ নামে এক মাদক পাচারকারী আটক করেছেন বিজিবি সদস্যরা।

ধৃত মাদক পাচারকারী বগুড়া জেলার সারিয়াকান্দি থানার কুনিবাড়ী গ্রামের আব্দুল ওয়াহেদ মিয়ার ছেলে।

শনিবার সকালে স্থানীয় নওহাটি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি-৫৫’র অধিনায়ক এসএনএম সামীউন্নবী চৌধুরী জানান, বাংলাদেশ ভারত সীমান্তের মেইন পিলার ১৯৮৩ থেকে ২ কিলোমিটার অভ্যন্তর নওহাটি এলাকা থেকে ৫ কেজি ৭ শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।
এ ব্যাপারে মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১