আজ শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মহাজনপট্রি থেকে দুই ছি/ন/তা/ই/কা/রী আটক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৬, ২০২৬, ০৪:২৩ অপরাহ্ণ
মহাজনপট্রি থেকে দুই ছি/ন/তা/ই/কা/রী আটক

সিলেট নগরীর বন্দরবাজারস্থ মহাজনপট্রিতে বিশেষ অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, বিশ্বনাথ উপজেলার কাজিরগাঁও এলাকার আব্দুল আহাদের ছেলে হাফিজুর রহমান (৩৩) এবং মৌলভীবাজার জেলার সদর থানার মীরপুর এলাকার মৃত আব্দুল আউয়ালের ছেলে ও বর্তমানে নগরীর শিবগঞ্জ এলাকার সোনারপাড়ার ভাড়াটে শাহীন আলী (৩৭)।

শনিবার (৫ এপ্রিল) রাত প্রায় আড়াইটার দিকে এসআই মাসুদ আহমেদের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়।

এসএমপি জানায়, হাফিজুর রহমান পূর্বে মাদক আইন ও হত্যার ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় পরোয়ানা ও অভিযোগের তালিকায় ছিলেন। অন্যদিকে শাহীন আলী চুরির একটি পুরোনো মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত ছিলেন।

কোতোয়ালী থানার কর্মকর্তারা জানান, নিয়মিত তদন্তে সন্দেহজনক আচরণের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০