আজ বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২৫, ২০২৬, ০৩:১২ অপরাহ্ণ
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল

১৫ এপ্রিল থেকে সারাদেশে একযোগে শুরু হবে ‎২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এই সূচি প্রকাশ করা হয়।

‎বুধবার (২৫ মার্চ) জাতীয় শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় জানানো হয়েছে, দেশের তিন পার্বত্য জেলা (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) ব্যতীত অন্যান্য সব জেলায় পরীক্ষা শুরু হবে ১৫ এপ্রিল।

প্রথম দিন বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইংরেজি, শুক্রবার (১৭ এপ্রিল) প্রাথমিক গণিত এবং শনিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে আড়াই ঘণ্টা চলবে।

‎বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০