আজ শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ধর্ষণ মামলরা আসামী জয়নুল গ্রেফতার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৫, ২০২৬, ০৩:৪০ অপরাহ্ণ
ধর্ষণ মামলরা আসামী জয়নুল গ্রেফতার

গ্রেফতারকৃত জয়নুল আবেদীন

সুনামগঞ্জের শান্তিগঞ্জে এক সন্তানের জননীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার আসামী জয়নুল আবেদীনকে সিলেট থেকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকালে শান্তিগঞ্জ থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

গ্রেফতারকৃত জয়নুল আবেদীন সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানাধীন মৃত আজিজ উদ্দিনের ছেলে।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, এক সন্তানের জননী ওই নারী সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানাধীন শিমুলবাঁক এলাকার বাসিন্দা। প্রায় ১০ বছর পূর্বে ভিকটিমের সাথে তার স্বামীর বিবাহ বিচ্ছেদ হওয়ায় তিনি এক সন্তানকে নিয়ে তার পিতার বাড়িতে ভাই ভাবীদের সাথে বসবাস করতেন।

গ্রেফতারকৃত জয়নুল আবেদিনের বাড়ি ভিকটিমের পিতার বাড়ির পাশাপাশি। গত ২৮ মার্চ ভোরে প্রচন্ড ঝড় তুফানের সময় জয়নুল আবেদিন ভিকটিমের ঘরে ঢুকে তাকে বিভিন্ন রকম ভয় দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ঝড় তুফান হওয়ায় ভিকটিম চিৎকার করলেও কেউ শুনতে পায়নি। বিষয়টি নিয়ে কাউকে কিছু না বলার জন্য ভিকটিমকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে সকাল ৬টার দিকে ঘটনাস্থল থেকে চলে যায়।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০