সিলেটের বন্যাকবলিত এলাকা গোয়াইনঘাটে পানিবন্দী অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করছেন রেড ক্রিসেন্ট সিলেট
ইউনিটের সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিলসহ অতিথিবৃন্দ।
সিলেটের বার্তা ডেস্ক:: একদিকে মহামারী করোনা ভাইরাস আর অপরদিকে বন্যা। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ত্রাণ সামগ্রী নিয়ে সিলেটের গোয়াইনঘাটে পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট।
আজ সোমবার (২৭ জুলাই) দিনভর গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় দেড়শ’ পরিবারের মধ্যে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কর্মসূচীর উদ্বোধনকালে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিল বলেন, দুর্যোগ-দুর্বিপাকে দেশের অসহায় মানুষের পাশে সর্বদা রেড ক্রিসেন্ট ছিল, আছে এবং থাকবে।
তিনি আরো বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তর থেকে প্রেরিত ফুড প্যাকেজ সিলেটের বিভিন্ন বন্যা কবলিত এলাকায় ধারবাহিকভাবে বিতরণ করা হবে। ঈদুল আযহার আগেই আমরা সাড়ে ৭৫০টি পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ সম্পন্ন করবো।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-কার্যকরী সুয়েব আহমেদ, ইউনিটের উপ পরিচালক আব্দুস সালাম, কোভিড-১৯ রেসপন্স টিমের সমন্বয়ক ও সাবেক যুব প্রধান মো নাজিম খাঁন, সিলেট ইউনিটের আজীবন সদস্য মো. নিজাম উদ্দীন, সাবেক মেম্বার ইয়াকুব আলী, যুব সদস্য জাকারিয়া চৌধুরী, সুমেল চৌধুরী, মোস্তফা আহমেদ প্রমুখ।