আজ বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

গোয়াইনঘাটে ২১সদস্যের স্টোন ক্রাশার মালিক সমিতির কমিটি

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২, ২০২০, ০৬:১৬ অপরাহ্ণ
গোয়াইনঘাটে ২১সদস্যের স্টোন ক্রাশার মালিক সমিতির কমিটি

গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা:: সিলেটের গোয়াইনঘাটে ২১সদস্য বিশিষ্ট স্টোন ক্রাশার মালিক সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে।

উপজেলার বৃহত্তর জাফলং-তামাবিল স্টোন ক্রাশার মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২ টায় স্থানীয় মামার বাজারস্হ জাফলং ইন রেস্টুরেন্টে বৃহত্তর জাফলং-তামাবিল স্টোন ক্রাশার মালিক সমিতির কমিটি গঠন পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সামসুল আলম।

বিশেষ অতিথি ছিলেন জাফলং আওয়ামী লীগের আহ্বায়ক মিনহাজুর রহমান, তামাবিল পাথর চুনাপাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সহ-সভাপতি মনিরুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন ছেদু, জাফলং নিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক ইমরান হোসেন সুমন, জাফলং আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজাহান সিরাজ, পূর্ব জাফলং আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মোজাম্মেল হোসেন সিদ্দিকী মেনন প্রমুখ।

সভায় সর্ব সম্মতিক্রমে রাশেদ পারভেজ লাভলুকে সভাপতি ও আমিরুজ্জামান মামুনকে সাধারণ সম্পাদক করে বৃহত্তর জাফলং-তামাবিল স্টোন ক্রাশার মালিক সমিতির ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্ব প্রাপ্তরা হলেন সহ-সভাপতি মো. ইমান আলী, আব্দুস ছালাম, সহ সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিক সিকদার, মনিরুজ্জামান মনির, অর্থ সম্পাদক আমির হোসেন, প্রচার সম্পাদক আইনুল হক, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য জাহাঙ্গীর আলম, মোঃ রশিদ, আব্দুল হামিদ, নজরুল মল্লিক, ইসমাইল হোসেন, জসিম উদ্দিন, আব্দুস শহীদ, ওসমান, আলমগীর হোসেন, নুরুল ইসলাম, তাজউদ্দিন প্রমুখ।

 

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০