আজ শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

এবার হিজড়া জনগোষ্টিকে রান্না করা খাবার দিল রেড ক্রিসেন্ট

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ২৮, ২০২০, ০৯:২৩ অপরাহ্ণ
এবার হিজড়া জনগোষ্টিকে রান্না করা খাবার দিল রেড ক্রিসেন্ট

সংবাদ বিজ্ঞপ্তি::এবার হিজড়া জনগোষ্টিকে রান্না করা খাবার দিয়েছে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট।

আজ বৃহস্পতিবার (২৮ মে) সিলেট নগরীর চৌকিদেখি, আম্বরখানা, জিতু মিয়ার পয়েন্ট, ক্বীনব্রীজ, রেলস্টেশন, কদমতলী, ঝালোপাড়া, হুমায়ুন রশীদ চত্বর, চন্ডিফুল, লাউয়াইসহ বিভিন্ন পয়েন্টে এইচ এস বিসি ব্যাংকের সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট তৃতীয় লিঙ্গের এই সম্প্রদায়ের মাঝে ৩০০প্যাকেট রান্না করা খাবার বিতরণ করে।

এসময় উপস্থিত ছিলেন-কভিড-১৯ রেসপন্স টিমের সমন্বয়ক ও সাবেক যুব প্রধান মো নাজিম খাঁন, যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের যুব প্রধান শাহানুর চৌধুরী সাথী, সিলেট হিজড়া বাউল সংগঠন এর সভাপতি ভান্ডারী রানা ভুইয়া, যুব কার্যকরী সদস্য বদরুল আযাদ শুভ, যুব সদস্য চৌধুরী লাবিব ইয়াসির, ওসমান গনি, রিয়াজ আহমেদ প্রমুখ।

 

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১