আজ বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

অবসরের ‘গুঞ্জন’ মেসির

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ৩১, ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ণ
অবসরের ‘গুঞ্জন’ মেসির

আর ৭২ দিন পরই শুরু হচ্ছে বিশ্বকাপের দামামা। আসন্ন এই বিশ্বকাপে লিওনেল মেসি খেলবেন কি খেলবেন না, ফুটবল বিশ্বে এখন সবচেয়ে বড় চর্চার বিষয় এটিই। এই জল্পনার মাঝেই আগামীকাল ভোরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাম্বিয়ার বিপক্ষে মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে এই ম্যাচের চেয়েও এখন বেশি আলোচনা হচ্ছে আর্জেন্টাইন অধিনায়কের ভবিষ্যৎ নিয়ে। বিশেষ করে অনুশীলনে মেসির বিষণ্ণ চেহারা ভক্তদের মনে অবসরের শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে।

জাম্বিয়ার বিপক্ষে আগামীকালে ভোরের ম্যাচটি হতে পারে বিশ্বকাপের আগে দেশের মাটিতে আর্জেন্টিনার শেষ ম্যাচ। কিন্তু সবার নজর কেড়েছে এএফএ ফটোগ্রাফার ম্যানুয়েল কোর্তিনার একটি পোস্টকে ঘিরে। এজেইজা ট্রেনিং কমপ্লেক্স থেকে মেসির একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘এজেইজা ট্রেনিং কমপ্লেক্সে লিওনেল মেসির সম্ভবত এটিই শেষ অনুশীলন সেশন।’

এই একটি বাক্যেই তোলপাড় শুরু হয়েছে ফুটবল অঙ্গনে। তবে কি সত্যিই বুটজোড়া তুলে রাখার সময় ঘনিয়ে এসেছে? ভক্তদের এই আশঙ্কার পালে আরও হাওয়া লেগেছে অনুশীলনে মেসির শারীরিক ভাষা দেখে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জাম্বিয়া ম্যাচের আগে অনুশীলনে মেসিকে বেশ আনমনা ও মন খারাপ করে থাকতে দেখা গেছে। চিরচেনা এই ঘাঁটিতে হয়তো আর অনুশীলন করা হবে না ভেবেই কি আবেগাক্রান্ত হয়ে পড়েছিলেন এলএমটেন?

মেসির অবসর গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন প্রখ্যাত দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো। তিনি জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপ খেলা বা নিজের ভবিষ্যৎ নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি ৩৮ বছর বয়সী এই মহাতারকা। রোমানোর মতে, মেসির মন খারাপের এই বার্তাটি হয়তো দেশের দর্শকদের কাছে তার সাময়িক বিদায়বার্তা।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০