প্রবাস বার্তা:: সৌদি আরবের মক্কা নগরীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিলেটের গোলাপগঞ্জের যুবাইর আহমদ (৩৩) নামের এক যুবক।
বর্তমানে তিনি মক্কা কিং আব্দুল আজিক হসপিটালে চিকিৎসাধীন আছেন।
শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ বাঘা বাইতুল আতিক হিফযুল কুরআন নূরানী একাডেমির প্রিন্সিপাল মাওলানা নুরুল ইসলাম।
আহতের পরিবারের বরাত দিয়ে সিলেটের বার্তাকে নুরুল ইসলাম জানান, গতকাল শুক্রবার এক সড়ক দুর্ঘটনায় যুবাইর আহমদ আহত হন।
তিনি মক্কায় আল আবির নামে একটি কোম্পানীর গাড়ি চালকের পেশায় নিয়োজিত আছেন।
আহতের পরিবারের পক্ষে দেশ-বিদেশের সবার কাছে দোয়া চেয়েছেন যুবাইর আহমদের পিতা বাঘা গোলাপনগরের বাসিন্দা মাওলানা ইবরাহীম আলী বন্দরবাড়ী হুজুর।