আজ মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটসহ যেসব জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২১, ০১:৩৪ অপরাহ্ণ
সিলেটসহ যেসব জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে

মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে ঢাকাসহ চার বিভাগে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতে আভাস রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়াবিদ একেএম রুহুল কুদ্দুছ জানিয়েছেন সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে ৮-১৫ কিলোমিটার। বুধবার নাগাদ বৃষ্টিপাতের প্রবণতা কমবে।
রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বেশি বর্ষণ হয়েছে সন্দীপে ১৯৩ মিলিমিটার। ঢাকায় হয়েছে ২ মিলোমিটার বর্ষণ।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০