আজ ,

শাবির ল্যাবে ধরা পড়ল আরও ৬ জনের করোনা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ২৪, ২০২০, ১২:৩৩ পূর্বাহ্ণ
শাবির ল্যাবে ধরা পড়ল আরও ৬ জনের করোনা

নিজস্ব প্রতিবেদক:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) করোনাভাইরাস শনাক্তকরণ ল্যাবে নতুন করে আরও ৬ জনের শরীরে ধরা পড়েছে প্রাণঘাতী করোনা।

বিষয়টি শনিবার রাত ১১টায় নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয়।

শনিবার (২৩ মে) সিলেটের আরও ছয়জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১০২টি নমুনা জমা হয়। এর মধ্যে ৯১টির পরীক্ষা করা হয়েছে। এই ৯১টির মধ্যে ছয়জনের করোনা শনাক্ত হয়।