সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুড়া চা বাগান এলাকার ‘বাটা সুমন’র বাড়িতে জুয়ার আসরে হানা দিয়ে ৫জনকে আটক করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) আটককৃতদের আদালতে সোর্পদ করা হয়েছে।
আটককৃতরা হলেন, সিলেট নগরীর সাপ্লাই রোডের দিগন্ত/২৯ নম্বর বাসার আইয়ূব আলীর ছেলে খোরশেদ আলী (৩২), বাদামবাগিচার ১ নম্বর বাসার আছদ আলীর ছেলে আল আমিন (২৭), বরইকান্দির ১নং রোডের আবুল হোসেনের ছেলে ইকবাল হোসেন (৩৫), টুকেরবাজারের মৃত আবুল হোসেনের ছেলে দিলোয়ার হোসেন (৪০) ও লাক্কাতুড়া চা বাগানের সুন্দর আলীর ছেলে আলাল মিয়া (২৮)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার এডিসি মো. মনজুরুল আলম জানান, এসআই আবদুর রহিমের নেতৃত্বে চাপাতল পাড়ার ‘বাটা সুমন’র বাড়িতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া খেলার অভিযোগ রয়েছে।