আজ ,

মাদরাসা ছাত্রদের মৌসুমি ফল আপ্যায়ন করালো নাসীহা ফাউন্ডেশন 

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ১২, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
মাদরাসা ছাত্রদের মৌসুমি ফল আপ্যায়ন করালো নাসীহা ফাউন্ডেশন 

সিলেটের একাধিক মাদরাসার ছাত্রদের মৌসুমি ফল আপ্যায়ন করালো নাসীহা ফাউন্ডেশন বিডি।

 

রোববার (১২ জুলাই) সিলেট নগরীর জাহানপুর এলাকায় অবস্থিত জামেয়া দারুল কুরআন,সিলেটে দুপুরে মৌসুমি ফল আপ্যায়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

নাসীহা ফাউন্ডেশন বিডির চেয়ারম্যান মুফতি শাইখ হাবিব নূহ এর নির্দেশনায় ও ফাউন্ডেশনের অভিভাবক আলহাজ্ব আব্দুর রকিব রকু, আব্দুল কাইয়ূম এর তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার শায়খুল হাদিস মুফতি এহতেশামুল হক কাসেমি, মাদরাসার সিনিয়র শিক্ষক ও রায়নগর সোনারপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আশরাফ উদ্দিন চৌধুরী। এছাড়াও মাদরাসার সকল শিক্ষক ও ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন।