আজ রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতীয় চকলেট ও মদসহ ৮ জনকে ধরল পুলিশ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ণ
ভারতীয় চকলেট ও মদসহ ৮ জনকে ধরল পুলিশ

সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় ভারতীয় চকলেট ও মদসহ ৮ জনকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃতরা হলেন, মো. ইসমাইল আলী (৩০), নোমান মিয়া (৪১), মো. তিতাস রহমান (২০), মো. জামাল মিয়া (৩৫), মো. ইমরান আহমদ (২৫), মারুফ আহমদ (২৩), ফাহিম হোসেন তানভীর (২১) ও মো. নাদিম হাসান (২৭)।

জানা যায়, জালালাবাদ থানা এলাকার হাটখোলা ইউনিয়নের বড়ফৌদ এলাকায় চেকপোস্টে পৃথক অভিযানে ১৩ লাখ ২৯ হাজার ৭৮০ টাকার ভারতীয় চকলেট ও মদের চালানসহ মাদক ও চোরাকারবারিদের আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম সোমবার রাতে বলেন,জালালাবাদ থানাপুলিশের একটি টিম সোমবার দুপুরে হাটখোলা ইউনিয়নের বড়ফৌদ এলাকায় চেকপোস্ট পরিচালনা করে একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে ভারতীয় ৫ হাজার ৮২ পিস চকলেট জব্দ করে। এসময় ৪ জনকে আটক করা হয়।

অপরদিকে, সোমবার বিকালে জালালাবাদা থানাপুলিশের আরেকটি টিম একই এলাকায় চেকপোস্ট পরিচালনাকালে একটি মাইক্রোবাস তল্লাশি করে ভারতীয় ২২ হাজার ৫৩০ পিস (২৭ ) প্যাকেট চকলেট ও ৭ বোতল মদ জব্দ করে।

এসময় আরও ৪ জনকে আটক করা হয়।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০