গোলাপগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে নিশ্চিন্ত গ্রামের শহীদ নাজমুল ইসলামসহ ৭ শহীদ স্মরণে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বাদ যুহর ইত্তেহাদুল হুফফায ফাউন্ডেশন নিশ্চিন্ত এর আয়োজনে নিশ্চিন্ত জামে মসজিদে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতীব মাওলানা শুয়াইব আহমদ আবিদ।
এসময় শহীদদের মাগফেরাতের পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা ও শহীদ পরিবারের জন্যও দোয়া করা হয়।
উপস্থিত ছিলেন ইত্তেহাদুল হুফফায ফাউন্ডেশন নিশ্চিন্ত এর নির্বাহী সভাপতি হাফিয নোমান মাহফুজ, সাংগঠনিক সম্পাদক হাফিয ইমরানুল হক তাহের, অর্থ সম্পাদক জাকারিয়া আহমদ, প্রচার সম্পাদক হাফিয ফাহিম আহমদ, সদস্য তৌফিক আহমদ, আব্দুস সাত্তার, সাইম উদ্দিন প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি আব্দুল মুক্তাদির, মাহবুবুল আলম নুনু মিয়া, বারিক মিয়া, ফয়জুর রহমান হিরু, মাসুম আহমদসহ অনেকে।