আজ ,

এসএসসি পাশে বিমান বাংলাদেশে চাকরির সুযোগ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৮, ২০২২, ০৯:২০ পূর্বাহ্ণ
এসএসসি পাশে বিমান বাংলাদেশে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। প্রতিষ্ঠানটি ‘জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল)’ পদে লোকবল নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল) পদ সংখ্যা: ১০০।

 

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমান পাস। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক বৈধ লাইসেন্স থাকতে হবে। যানবাহন চালনায় ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা: ২৮ আগস্ট ২০২২ তারিখে অনুর্ধ্ব ৩০ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর।

 

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://bbal.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। ২৮ আগস্ট ২০২২ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ ১১ নভেম্বর, ২০২২ তারিখ রাত ১২টা।