আজ ,

খোঁজ মিলেছে বিপাশার, ফিরেছে বাসায়

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ২৫, ২০২৬, ০২:৫৭ অপরাহ্ণ
খোঁজ মিলেছে বিপাশার, ফিরেছে বাসায়

সিলেট নগরীর শিববাড়ী এলাকার নিজ বাসা থেকে নিখোঁজ হয়ে যাওয়া কিশোরী বিপাশা দে দিয়া বাসায় ফিরে এসেছে। শুক্রবার (২৪ জুলাই) রাত ৮টায় সে বাসায় ফিরে আসে।

 

এ তথ্য নিশ্চিত করে বিপাশার বাবা আইনজীবী বিপ্লব কান্তি দে মাধব বলেন, বিপাশা রাগ করে বাসা থেকে চলে গিয়েছিলো বলে জানিয়েছেন তিনি।

 

বিপাশার ফিরে আসার তথ্য জানিয়ে শুক্রবার রাতে বিপ্লব কান্তি দে মাধব ফেসবুকে লিখেন, ‘স্রষ্টা মহান। আমাদের আদরের সন্তান বিপাশা দে দিয়া অভিমান করে আত্মীয়ের বাসায় চলে গিয়েছিল- সে ফিরে এসেছে। আপনাদের সবার সহযোগিতা সহমর্মিতায় কাছে রাখার জন্য আমরা কৃতজ্ঞ। সকলের মঙ্গল হোক।’

এরআগে বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর দেড়টা থেকে খুঁজে পাওয়া যাছিলো না।

 

নিখোঁজ হওয়া বিপাশা দে দিয়া সিলেট সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের পৈত্যপাড়া (শিববাড়ী) এলাকার বাসিন্দা। এসে এবছর সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।

 

বিপাশা নিখোঁজ হওয়ার পর এসএমপির মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।