আজ বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা থাকার সিদ্ধান্ত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ১১, ২০২৬, ০৪:০১ অপরাহ্ণ
দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা থাকার সিদ্ধান্ত

ফাইল ফটাে

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শপিংমল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা পরিবর্তন করে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (১১ জুন) থেকে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখা যাবে।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

সংগঠনটির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী তাদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন এবং তা আজ থেকেই কার্যকর হয়েছে।

এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি প্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।

এর আগে ঈদুল আজহা উপলক্ষে শপিংমল ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। তবে ঈদের পর আবারও পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যে এসব প্রতিষ্ঠান বন্ধ রাখা হচ্ছিল। এখন নতুন নির্দেশনায় সেই সময়সীমা বাড়ানো হলো।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০