আজ মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ১, ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ণ
পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, পদত্যাগের কারণ হিসেবে শারীরিক অসুস্থতার উল্লেখ করেছেন দীপেন দেওয়ান।

পদত্যাগপত্রে তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর হতে শারীরিক নানা জটিলতায় ভুগছেন। এতে মন্ত্রণালয়ের নিয়মিত কাজের দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাধিক সমস্যা তৈরি হচ্ছে। বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা বৃদ্ধির স্বার্থে তিনি বর্তমান পদ থেকে অব্যাহতি গ্রহণকে আবশ্যক বলে মনে করছেন।

৬৩ বছর বয়সী দীপেন দেওয়ান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনে বিএনপির প্রার্থী হয়েছিলেন। নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে সর্বাধিক ভোটের ব্যবধানে জয়ী হন তিনি। আর প্রথমবার সংসদ সদস্য হয়েই মন্ত্রী হন দীপেন দেওয়ান।

তার বাবা সুবিমল দেওয়ান রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপজাতিবিষয়ক উপদেষ্টা ছিলেন।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০