আজ রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরবাজারে ইয়াবাসহ যুবক আটক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ৩১, ২০২৬, ০৪:৫২ অপরাহ্ণ
বন্দরবাজারে ইয়াবাসহ যুবক আটক

সিলেটে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ ১ যুবককে করা হয়েছে।

শুক্রবার (২৯ মে) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (৩১ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া সেল।

এসএমপি’র মিডিয়া সেল জানায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এএসআই মো. মনিরুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজারস্থ মহাজনপট্টি রোডে জনৈক ছত্তার মিয়ার দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে ৭০ পিস ইয়াবাসহ রাজ লাল (২২) নামের এক যুবককে আটক করেন।

আটককৃত রাজ লাল সিলেট নগরীর কাষ্টঘর এলাকার মৃত কৃষন লালের ছেলে।

এ তথ্যটি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর পর আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১