সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে মনোনয়নপত্র দাখিল করেছেন মো. কামাল হোসেন।
আজ রবিবার বিকাল ৪টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রতুল চন্দ্র সরকার’র কাছে মনোনয়ন পত্র দাখিল করেছেন রুস্তমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য কামাল হোসেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রতুল চন্দ্র সরকার বলেন, দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ২৮নভেম্বর সারাদেশে ১হাজার ৭০০টি ইউনিয়ন পরিষদে ও ১০টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে সিলেট বিভাগের রয়েছে ৭৭টি ইউনিয়ন।
২৮নভেম্বরের ইউপি নির্বাচন উপলক্ষ্যে সিলেটের ইউনিয়ন গুলোতে নির্বাচনের জন্য চূড়ান্ত সময় নির্ধারণ করছে নির্বাচন কমিশন। এতে মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ২নভেম্বর, বাছাই ৪ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১১নভেম্বর এবং ভোট গ্রহন ২৮ নভেম্বর।
মনোনয়ন দাখিলকালে এ সময় উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আলা উদ্দিন, জাতীয় শ্রমিকলীগ ৭নং ওয়ার্ডের সভাপতি আবদুল হান্নান, সহ সভাপতি ফারুক মিয়া, সাধারণ সম্পাদক বিলাল আহমদ, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ডাক্তার সুহেল আহমদ, মুরব্বী আব্দুর রহিম, সহিদুর রহমান চৌধুরী, মস্তফা চৌধুরী, আবদুল গফুর, আওয়ামী লীগ নেতা আলী আহমদ, মুক্তিযুদ্ধা সন্তান কমান্ড নেতা আমির হোসেন, ময়না মিয়া, কলিমুল্লাহ বিলাল, হেলাল আহমদ, শফিউল্লাহ, মৎস্যজীবি নেতা গোলাম রাব্বানী প্রমুখ।