সিলেটসহ দেশজুড়ে চলছে নির্বাচনী হাওয়া। আগামী ১১ নভেম্বর দেশে দ্বিতীয় ধাপে ৮৪৮ টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে।
তন্মধ্যে সিলেট বিভাগের নির্বাচন হবে ৪৪টি ইউনিয়নে। এসব ইউনিয়নে মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল রোববার। এদিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থীরা দিনভর সংশ্লিষ্ট রিটানিং কর্মকর্তার দফতরে তাদের মনোয়ন দাখিল করেছেন।
বিভাগের চার জেলার ৪৪টি ইউনিয়নে ৩টি পদে ২ হাজার ৩৭২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ২১৭ জন, সংরক্ষিত ওয়ার্ডে ৪৮৭ জন এবং সাধারণ ওয়ার্ডে ১ হাজার ৬৬৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
এরমধ্যে সিলেট জেলার ৩টি উপজেলার ১৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭৪ জন, সংরক্ষিত ওয়ার্ডে ১৫৮ জন, সাধারণ ওয়ার্ডে ৫৩৮ জন রিটানিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
বিভাগের মধ্যে মৌলভীবাজার জেলার শুধুমাত্র জুড়ী উপজেলার ৫ ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য পদে ২৭৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২২ জন, সংরক্ষিত সদস্য পদে ৫২ জন ও সাধারণ সদস্য পদে ২০৫ জনের মনোনয়নপত্র জমা পড়েছে।
সুনামগঞ্জের ছাতক উপজেলায় ১০টি ইউপিতে চেয়ারম্যান পদে ৫৪, সংরক্ষিত ওয়ার্ডে ১০৮ ও সাধারণ সদস্য পদে ৩৮৪ জন প্রার্থী
মনোনয়নপত্র দাখিল করেছেন।
জেলার দোয়ারাবাজার উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৯, সংরক্ষিত আসনের নারী সদস্য পদে ১০৮ ও সাধারণ সদস্য পদে ৩৬২জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৮, সংরক্ষিত ওয়ার্ডে ৬১ ও সাধারণ ওয়ার্ডে ১৭৯ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, বিভাগের মধ্যে সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউপিতে চেয়ারম্যান পদে ১০ জন মনোনয়পত্র দাখিল করেছেন। এরমধ্যে আওয়ামী লীগের ও ইসলামি আন্দোলন বাংলাদেশের ১জন করে। বাকি ৮জন স্বতন্ত্র প্রার্থী। এ ইউনিয়নে সংরক্ষিত ১১ ও সাধারণ ওয়ার্ডে ৩৯ জন মনোনয়ন জমা দিয়েছেন।
সিলেট সদর উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে হাটখোলা ইউপিতে চেয়ারম্যান পদে ৭ জন মনোনয়নপত্র দাখিল করেন। তন্মধ্যে আওয়ামী লীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত মজলিসের একজন করে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৪ জন। এ্ ইউনিয়নে সংরক্ষিত ১২ ও সাধারণ ওয়ার্ডে ৩৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
সদরের মোগলগাও ইউনিয়নে ৪ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। তন্মধ্যে আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলনের একজন করে এবং অন্য ২ জন স্বতন্ত্র। এই ইউপিতে সংরক্ষিত ১১ এবং সাধারণ ওয়ার্ডে ৫১ জন মনোনয়নপত্র দাখিল করেন।
কান্দিরগাঁও ইউপিতে চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে আওয়ামী লীগ, ইসলামী আন্দোল ও স্বতন্ত্র ১ জন করে। আর ওয়ার্ডে সংরক্ষিত ১০ এবং সাধারণ সদস্য পদে ৫৩ জন মনোনয়ন জমা দিয়েছেন।
কোম্পানীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ইসলামপুর পূর্ব ইউপিতে চেয়ারম্যান পদে ৭জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন একজন করে। বাকি ৫ জন স্বতন্ত্র। এখানে সংরক্ষিত সদস্য পদে ১৫ জন এবং সাধারণ সদস্য পদে ৩১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তেলিখাল ইউপিতে চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়ন জমা দিয়েছেন।
এরমধ্যে আওয়ামী লীগের একজন, বাকিরা স্বতন্ত্র। আর সংরক্ষিত পদে ১২ ও সাধারণ ওয়ার্ডে ৪১ জন প্রার্থী হচ্ছেন। ইছাকলস ইউপিতে চেয়ারম্যান পদে ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন একজন করে এবং ৫ জন স্বতন্ত্র। সংরক্ষিত ওয়াড সদস্য পদে ৮ জন এবং সাধারণ ওয়ার্ডে ২৭ জন মনোনয়নপত্র দাখিল করেন।
উত্তর রনিখাই ইউপিতে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছে। এরমধ্যে আওয়ামী লীগের একজন এবং ২ জন স্বতন্ত্র। আর সংরক্ষিত পদে ১০ এবং ৪১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দক্ষিণ রণিখাই ইউপিতে চেয়ারম্যান পদে ৭ জন মনোনয়নপত্র জমা দেন। তন্মধ্যে আওয়ামী লীগের একজন, বাকিরা স্বতন্ত্র। আর সংরক্ষিত ৮ ও সাধারণ ওয়ার্ডে ২৯ জন মনোনয়নপত্র জমা দেন।
বালাগঞ্জে ২৬৯ প্রার্থীর মনোনয়নপত্র জমাবালাগঞ্জ প্রতিনিধি এম এ কাদির জানান, বালাগঞ্জ উপজেলার ৬টি ইউপিতে ৩ পদের বিপরীতে ২৬৯ জন মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে বালাগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জুনেদ মিয়া ও বিএনপির বিদ্রোহী-স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবদুল মুনিম মনোনয়ন দাখিল করেন। সাধারণ সদস্য পদে ৩০ জন ও সংরক্ষিত পদে ১০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। দেওয়ান বাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা মনোনীত যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ছহুল এ মুনিম, বিএনপির দলীয় বিদ্রোহী-স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান নাজমুল আলম মনোনয়ন দাখিল করেন। এই ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন মনোনয়ন দাখিল করেন।
পশ্চিম গৌরীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা মনোনিত উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান আমিরুল ইসলাম মধু, প্রবাসী আওয়ামী লীগ নেতা বিদ্রোহী-স্বতন্ত্র প্রার্থী আবদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী আবদুল মুকিত শরীফ, মুশাহীদ শিকদার, মুহিবুর রহমান আতাশ হান্নান মনোনয়ন দাখিল করেন। সাধারণ সদস্য পদে ২৯ জন ও সংরক্ষিত পদে ১০ জন মনোনয়ন দাখিল করেন। বোয়ালজুড় ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া, স্বতন্ত্র প্রার্থী সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানিক মিয়া এবং সাধারণ সদস্য পদে ২৯ জন ও সংরক্ষিত পদে ৯ জন মনোনয়ন দাখিল করেন।
পূর্ব পৈলনপুর ইউনিয়নে নৌকা মনোনিত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন, বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিদ্রোহী-স্বতন্ত্র প্রার্থী এমএমতিন, স্বতন্ত্র প্রার্থী নজরুল ইলাম, মারুফ মিয়া ও খেলাফত মজলিসের মিছবাহ উদ্দিন মিছলু মনোনয়ন দাখিল করেন। সাধারণ সদস্য পদে ২৭ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন মনোনয়ন জমা দিয়েছেন। পূর্ব গৌরীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা মনোনিত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, বিএনপির বিদ্রোহী-স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী তামিমুল করীম, আবদুল মতিন ও ইসলামী আন্দোলনের আওলাদ মিয়া মনোনয়ন জমা দিয়েছেন। এই ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৪ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন মনোনয়ন দাখিল করেন।মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫ ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য পদে নির্বাচন করার লক্ষ্যে ২৭৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২২ জন, সংরক্ষিত সদস্য পদে ৫২ জন ও সাধারণ সদস্য পদে ২০৫ জন প্রার্থী রয়েছেন।
চেয়ারম্যান পদে সদর জায়ফরনগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ জায়েদ আনোয়ার চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সদস্য ও ধানের শীষ প্রতীকের বর্তমান চেয়ারম্যান মাছুম রেজা, বিএনপি ঘরানার হাবিবুর রহমান হাবিব ও ইসলামী আন্দোলন (হাতপাখা) প্রার্থী সুহেল আহমদ।
পশ্চিমজুড়ী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও নৌকা প্রতীকের বর্তমান চেয়ারম্যান শ্রীকান্ত দাশ, আওয়ামী লীগ বিদ্রোহী উপজেলা আওয়ামী লীগ সদস্য আনফর আলী, স্বতন্ত্র প্রার্থী উপজোলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন মইজন, উপজেলা বিএনপির উপদেষ্টা গত নির্বাচনে ধানের শীষের প্রার্থী হেলাল উদ্দিন এবং উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ।পূর্বজুড়ী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুল কাদির, আওয়ামী লীগ বিদ্রোহী ও বর্তমান নৌকা প্রতীকের চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ আওয়ামী লীগ বিদ্রোহী ফ্রান্স প্রবাসী ওবায়দুল ইসলাম রুহেল ও স্বতন্ত্র প্রার্থী জাবের উদ্দিন।
গোয়ালবাড়ি ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের বর্তমান চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ লেমন, স্বতন্ত্র প্রার্থী ৬নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. সবুজ আহমদ, উপজেলা বিএনপির গনশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুল কাইয়ূম, সদস্য ও গত নির্বাচনে ধানের শীষের প্রার্থী মোস্তাক খান ও স্বতন্ত্র প্রার্থী মো. ওয়াছির উদ্দিন আহমদ।
সাগরনাল ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবদুন নুর মাস্টার, স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সহ-সভাপতি, ধানের শীষ প্রতীকের বর্তমান চেয়ারম্যান এমদাদুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক শাহীন আহমদ রুলন মনোনয়নপত্র জমাদেন।ছাতক-দোয়ারাবাজারে চেয়ারম্যান মেম্বার পদে ১০৭৫ প্রার্থী
ছাতক থেকে স্টাফ রিপোর্টার রেজাউল করিম রেজা জানান, সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলার ১৯টি ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০৭৫ জন প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান পদে ১১৩ জন, সংরক্ষিত নারী ওয়ার্ডে ২১৬ জন ও সাধারণ ওয়ার্ডে ৭৪৬ জন প্রার্থী।
ছাতক উপজেলায় ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫৪, সংরক্ষিত আসনের নারী সদস্য পদে ১০৮ ও সাধারণ সদস্য পদে ৩৮৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ছাতক সদর ইউনিয়নে প্রার্থীরা হলেন, চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম, রঞ্জন কুমার দাস (নৌকা) ও আছাদ আহমদ টিটু। এছাড়া ৯টি ওয়ার্ডে সংরক্ষিত আসনের নারী সদস্য পদে ৯জন ও সাধারন সদস্য পদে ২৯জন প্রার্থী হয়েছেন।
গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আখলাকুর রহমান, সাবেক চেয়ারম্যান সুন্দর আলী (নৌকা) ও সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন প্রার্থী হয়েছেন। এ ইউনিয়নে সংরক্ষিত আসনের নারী সদস্য পদে ১১জন ও সাধারণ সদস্য পদে রয়েছেন ৩৮ জন প্রার্থী। জাউয়াবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মুরাদ হোসেন, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম (নৌকা), আফরোজ আলী, আবদুল হক, আল আমিন, আসাদুল হক মঞ্জু, ফারুক আহমদ, আসাদুর রহমান পীর, লায়েক আহমদ, সুবেদ আহমদ রাজন ও রেজা মিয়া তালুকদার মনোনয়নপত্র দাখিল করেছেন। এই ইউনিয়নে সংরক্ষিত আসনের নারী সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৪৫ জন প্রার্থী রয়েছেন।
ইসলামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আবদুল হেকিম (নৌকা), সুফি আলম সোহেল, আকিক হোসাইন ও কামরুল ইসলাম প্রার্থী হয়েছেন। এ ইউনিয়নে সংরক্ষিত আসনের নারী সদস্য পদে ১২জন ও সাধারন সদস্য পদে ৪৩জন প্রার্থী। খুরমা (উত্তর) ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান বিল্লাল আহমদ (নৌকা), শামসুল ইসলাম খান ও মনির উদ্দিন প্রার্থী হয়েছেন। এই ইউনিয়নে সংরক্ষিত আসনের নারী সদস্য পদে ৯জন ও সাধারন সদস্য পদে ৩৩ জন প্রার্থী হয়েছেন। খুরমা (দক্ষিণ) ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবদুল মছব্বির (নৌকা), জয়নাল আবেদীন, আবদুল খালিক, আবুল কাশেম হাসান, আবু বক্কর সিদ্দিক, গোলাম আজম তালুকদার মনোনয়ন পত্র দাখিল করেছেন। এই ইউনিয়নে সংরক্ষিত আসনের নারী সদস্য পদে ৯জন ও সাধারণ সদস্য পদে ৩৫জন প্রার্থী রয়েছেন। কালারুকা ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ওদুদ আলম (নৌকা), আশরাফুল আলম ও শেখ সেলিম আরাফাত মিয়া প্রার্থী হয়েছেন।
এই ইউনিয়নে সংরক্ষিত আসনের নারী সদস্য পদে ১০জন ও সাধারণ সদস্য পদে প্রার্থী হয়েছেন ৪০জন। ছৈলা-আফজলাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান গয়াছ আহমদ (নৌকা), হাফিজুর রহমান, আবদুল খালিক, জামাল উদ্দিন, মিজানুর রহমান মানিক, শফিকুল হক, নানু মিয়া, খালেদুর রহমান প্রার্থী হয়েছেন। এ ইউনিয়নে সংরক্ষিত আসনের নারী সদস্য পদে ১০জন ও সাধারণ সদস্য পদে ৩৫জন প্রার্থী হয়েছেন। দোলারবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান সায়েস্তা মিয়া (নৌকা), নুরুল আলম, আসমত আলী, আমির উদ্দিন, আনোয়ার হোসেন ও আবদুল ছালিক মিলন তালুকদার। এই ইউনিয়নে সংরক্ষিত আসনের নারী সদস্য পদে ১১জন ও সাধারণ সদস্য পদে ৩৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। চরমহল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আবুল হাসনাত, জালাল উদ্দীন, কদর মিয়া (নৌকা), ছোরাব আলী, কামরুল ইসলাম, তাজুদ আলী, জসিম উদ্দিন তালুকদার প্রার্থী হচ্ছেন। এ ইউনিয়নে সংরক্ষিত আসনের নারী সদস্য পদে ১৪জন ও সাধারণ সদস্য পদে প্রার্থী হয়েছেন ৪৭ জন।
এছাড়া দোয়ারাবাজার উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৯, সংরক্ষিত আসনের নারী সদস্য পদে ১০৮ ও সাধারণ সদস্য পদে ৩৬২জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
আজমিরীগঞ্জে ৫টি ইউনিয়নে১৮ চেয়ারম্যান প্রার্থীআজমিরীগঞ্জ প্রতিনিধি সেন্টু আহমদ জিহান জানান, হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন ১৮ প্রার্থী, সংরক্ষিত ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিল করেন ৬১ জন প্রার্থী ও সাধারণ ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিল করেন মোট ১৭৯ জন প্রার্থী।১নং সদর ইউনিয়নের মোট ৪ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত মো. মোবারুল হোসেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. স্বাধীন মিয়া, ইসমাইল মিয়া ও মোঃ সেলিম মিয়া মনোনয়নপত্র দাখিল করেন। ২নং বদলপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ৩ জনের মধ্যে আওয়ামী লীগ মনোনীত সুষেনজিৎ চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নীল কমল চৌধুরী ও অসীম কুমার চৌধুরী। ৩নং জলসুখা ইউনিয়নের ৩ চেয়ারম্যান প্রার্থী মধ্যে আওয়ামী লীগ মনোনীত রোকসানা আক্তার শিখা এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফয়েজ আহমেদ খেলু ও এইচ.এম.জামির মনোনয়নপত্র দাখিল করেন।
৪নং কাকাইলছেও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোট ৩ প্রার্থীর মাঝে আওয়ামী লীগ মনোনীত মিসবাহ উদ্দিন ভূঁইয়া এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. আশরাফ উদ্দিন ও মোঃ খালেকুজ্জামান।৫নং শিবপাশা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোট ৫ প্রার্থীর মাঝে আওয়ামী লীগ মনোনীত মো. তফছির মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ.কে.এম মাহবুবুল আলম, মো. আলী আমজাদ, জাহাঙ্গীর আলম ও নলিউর রহমান তালুকদার। এছাড়া ৫ টি ইউনিয়নে সংরক্ষিত ওয়ার্ডে মনোনয়ন দাখিল করেন মোট ৬১ পার্থী এবং সাধারণ ওয়ার্ডে দাখিলকৃত মোট প্রার্থীর সংখ্যা ১৭৯ জন।
নির্বাচনের তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যপদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল রোববার। মনোনয়নপত্র বাছাই ২১ অক্টোবর।আপিল করা যাবে ২৪ অক্টোবর, যার নিষ্পত্তি হবে ২৫ অক্টোবর। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৬ অক্টোবর। ভোটগ্রহণ হবে ১১ নভেম্বর।