শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে আগামী তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।
তিনি জানান, ১লা অক্টোবর থেকে আগামী তিন বছরের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি প্রভোস্ট হিসিবে হলের সার্বিক দায়িত্ব পালন করবেন। পাশাপাশি প্রভোস্ট হিসেবে সকল সুযোগ সুবিধা পাবেন।
সদ্য নিয়োগপ্রাপ্ত প্রভোস্ট সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম বলেন, আবাসিক হলসমূহের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন বিশ^বিদ্যালয়ে অন্যতম চ্যালেঞ্জিং জায়গা।
শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় সমূহ নিয়ে কাজ করতে হবে। সহকারী প্রভোস্ট হিসেবে একটি টিম নিয়ে কাজ করে যাবো। এজন্য সকলের সহযোগিতা চাই। এসময় প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদসহ প্রশাসনিক সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।