আজ বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট-কুমিল্লা মহাসড়কে ট্রাকচাপায় প্রাণ গেল ৩ জনের

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২১, ০২:৫৫ অপরাহ্ণ
সিলেট-কুমিল্লা মহাসড়কে ট্রাকচাপায় প্রাণ গেল ৩ জনের

সিলেট-কুমিল্লা মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রাকচাপায় এক অটোরিকশাচালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক ও সহকারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ সেপেটম্বর) সকাল ৬টার দিকে ময়নমতি ইউনিয়নের সাহেব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান। তবে তাৎক্ষণিক তিনি নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে পারেননি।

এসআই আবদুর রহমান বলেন, পাথরবাহী ট্রাকটি কুমিল্লার দিকে যাচ্ছিল। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রিকশাটির যাত্রীরা ভাড়া পরিশোধ করছিলেন। এ ঘটনায় ট্রাকচালক ও সহকারীসহ তিনজনকে আটক করা হয়েছে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০