নিজস্ব প্রতিবেদক:: শ্বাসকষ্ট নিয়ে সিলেটের ড. শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছেন করোরা আক্রান্ত সিসিক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগ নেতা আজাদুর রহমান আজাদ।
আজ বৃহস্পতিবার দুপুরে শ্বাস-কষ্ট নিয়ে বৃহস্পতিবার তিনি হাসপাতালে ভর্তি হন।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সুশান্ত মহাপাত্র। তিনি জানান, শারীরিক শ্বাস-কষ্ট বৃদ্ধি পাওয়ায় বেলা সাড়ে ১২ টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।
উল্লেখ্য, গত ২৪মে রোববার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর কাউন্সিলর আজাদের শরীরে করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করা হয়।