আজ ,

এবার করোনায় প্রাণ গেল কাউন্সিলর আহাদের

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ২৬, ২০২০, ০১:২৯ অপরাহ্ণ
এবার করোনায় প্রাণ গেল কাউন্সিলর আহাদের

কাউন্সিলর আবদুল আহাদ।

সিলেটের বার্তা ডেস্ক:: এবার মরণব্যধি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আবদুল আহাদ নামের এক কাউন্সিলর।

আজ মঙ্গলবার (২৬ মে) সকালে নিজ বাসভবনে মারা যান তিনি।

আবদুল আহাদ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ ।

এদিকে পৌর কাউন্সিলর আহাদের ছেলে আজাদ বলেন, মানুষের জন্য কাজ করতে গিয়ে আমার বাবা করোনায় আক্রান্ত হয়েছিলেন। দিনরাত কর্মহীন-দরিদ্র মানুষের বাসায় গিয়ে গিয়ে তালিকা করেছেন। খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। নিজের কথা চিন্তা করেননি।

আজ মঙ্গলবার (২৬ মে) তিনি মৃত্যুবরন করেছেন। আজাদ জানান, তার বাবা গত ১২ দিন ধরে জ্বরে ভুগছেন, শ্বাস নিতে কষ্ট হতো। তিনদিন আগে করোনা টেস্টের জন্য নমুনা দেয়া হয়। সোমবার (২৫ মে) রেজাল্ট পজেটিভ এসেছে।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ জানান, গত রাতে ঢাকা থেকে মৌলভীবাজারে ৮ জন আক্রান্ত বলে জানানো হয়েছে। আক্রান্তদের মধ্যে তিনি ছিলেন এবং আজ (মঙ্গলবার) সকালে মারা যান।