সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটে দুই চিকিৎসকসহ ১১ জন রোগী প্রাণঘাতী করোনাভাইরাস জয় করে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। এনিয়ে সিলেটে সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা মোট-২৭ জনে দাঁড়িয়েছে।
আজ মঙ্গলবার সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে সু্স্থ হয়ে বাসায় ফিরেছেন ডা. দিলিপ ভৌমিক ও এম এ মান্নান।
আজ বেলা ২টার দিকে হাসপাতাল থেকে তাদের সুস্থতার ছাড়পত্র দিয়ে বাড়িতে পাঠানো হয়।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, করোনা থেকে সুস্থ হয়ে যাওয়ায় আজ মঙ্গলবার আরও ১১ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সুস্থ হওয়াদের মধ্যে ২ জন ও ৪ জন নার্স রয়েছেন।