আজ ,

আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ মন্ত্রীসভার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ৭, ২০২০, ১১:১৫ অপরাহ্ণ
আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ মন্ত্রীসভার

ফাইল ছবি

সিলেটের বার্তা ডেস্ক:: মহামারী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ব্যবসা প্রতিষ্ঠানসহ পুরোদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে মন্ত্রিসভা পরিষদ। পাশাপাশি মানুষকে সহযোগিতার পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক থেকে এ অনুশাসন এসেছে।

বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, করোনাভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। আমাদের সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে। সরকার কিছু কিছু জায়গা (গার্মেন্টেস, দোকানপাট) খুলে দিয়েছে। এখানে সরকারি পক্ষ থেকে বিভিন্ন এজেন্সিকে খুব কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি জনসাধারণকে কো-অপারেশন করার আহ্বান জানানো হয়েছে।