আজ ,

পর্তুগালে নিউমোনিয়ায় মারা গেলেন জিন্দাবাজারের ব্যবসায়ী জামাল

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২, ২০২০, ০৪:২০ অপরাহ্ণ
পর্তুগালে নিউমোনিয়ায় মারা গেলেন জিন্দাবাজারের ব্যবসায়ী জামাল

প্রবাস বার্তা:: পর্তুগালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেট নগরীর জিন্দাবাজারের ব্যবসায়ী জামাল আহমদ (ইন্নালিল্লাহি…রাজিউন)।

গতকাল বুধবার পর্তুগালের সান্তামারিয়া হাসপাতালে স্থানীয় সময় সন্ধা ৭টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

তিনি সিলেট নগরীর জিন্দাবাজার নেহার মার্কেটের সোনারতরী জুয়েলার্সের সত্ত্বাধিকারি ও নগরীর শাহজালাল উপশহর এলাকার বাসিন্দা।

জানা যায়, প্রায় এক মাস আগে পর্তুগাল পারি জমান। পর্তুগালে যাওয়ার পর তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান।