আজ ,

হবিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৯, ২০২৬, ১২:১২ অপরাহ্ণ
হবিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জের বাহুবল উপজেলায় সায়েদ মিয়া (৪০) নামে এক পোল্ট্রি ফার্ম ব্যবসায়ীকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত সায়েদ মিয়া উপজেলার চারগাঁও গ্রামের আমজদ মিয়ার পুত্র। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশ জানায়, সায়েদ মিয়া একজন মুরগি ব্যবসায়ী। তিনি প্রতিদিনের ন্যায় হরহরিয়া গ্রামের লাল টিলা এলাকায় অবস্থিত তার খামার থেকে বাড়ি ফিরছিলেন। পথে নির্জন স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা তার গতিরোধ করে। এক পর্যায়ে কোনো কিছু বুঝে উঠার আগেই তাকে উপর্যপূরি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।