আজ ,

সিলেট ও ঢাকা থেকে আনসার আল ইসলামের ৩ সদস্য আটক

[ppsp_buttons]
সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২০, ২০২০, ০৫:০৬ অপরাহ্ণ
সিলেট ও ঢাকা থেকে আনসার আল ইসলামের ৩ সদস্য আটক

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট ও ঢাকা থেকে আনসার আল ইসলামের ৩ সদস্য আটক করেছে র‌্যাব।

পৃথক অভিযানে তাদের আটক করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে এ তথ্য জানিয়েছন র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক।

তিনি জানান, গত দুই দিন থেকে ঢাকার দারুস সালাম ও সিলেটের জৈন্তাপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আনসার আল ইসলামের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। তারা সবাই আনসার আল ইসলামের অর্থ শাখার সদস্য। তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও জানান তিনি।