আজ ,

সিলেটে ২৭ লাখ টাকার ভারতীয় বিড়ি ফেলে পালাল চোরাকারবারিরা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ২৭, ২০২০, ০২:৩৬ অপরাহ্ণ
সিলেটে ২৭ লাখ টাকার ভারতীয় বিড়ি ফেলে পালাল চোরাকারবারিরা

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটে ২৭ লাখ টাকার ভারতীয় বিড়ির চালানের গাড়ি ফেলে পালিয়েছে চোরাকারবারিরা।

সিলেট মেট্রোপলিটন এলাকার শাহপরাণ থানায় পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ৩৩ হাজার শলাকা ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।

এসময় পরিত্যক্ত অবস্থায় একটি হাইএস গাড়ি ও (রেজি নং, ঢাকা মেট্রো ছ ১৫-১২৭১) জব্দ করা হয়।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শাহপরাণ (রহ.) এলাকার মুক্তিরচক জামে মসজিদের সামনে থেকে এসব জব্দ করা হয়। তবে গাড়ির চালক ও অন্যান্য আসামিরা গাড়িটি ফেলে পালিয়ে যায়।

পুলিশ জানায়, মহানগর গোয়েন্দা পুলিশের এসআই সারোয়ার হোসেন ভূইয়া, এসআই উত্তম রায়, এএসআই সঞ্জয় চন্দ্র দে এবং অন্যান্য ফোর্সসহ মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত একটি টিম এসব উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ২৭ লাখ ৬৬ হাজার টাকা। এদিকে পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চলছে বলেও জানায় পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা বলেন, এ ঘটনায় এসআই উত্তম রায় চৌধুরী বাদী হয়ে শাহপরান (রহ.) থানায় এজাহার দায়ের করেছেন। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।