আজ ,

সিলেটে থামছেনা করোনার থাবা, মোট আক্রান্ত ১০৪

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২০, ১২:৩০ পূর্বাহ্ণ
সিলেটে থামছেনা করোনার থাবা, মোট আক্রান্ত ১০৪

নিজস্ব প্রতিবেদক:: সিলেটে থামছেনা প্রাণঘাতী করোনাভাইরাস এর থাবা। নতুন আক্রান্ত, উপসর্গ নিয়ে মৃত্যু তো আছেই।  

সিলেট বিভাগে নতুন করে ৪ জনের শরীরে মহামারী এই ভাইরাসটির উপস্থিতি ধরা পড়েছে।

নতুন এই ৪জনসহ সিলেটে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৪-জনে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, ওসমানী মেডিকেল কলেজে আজ মঙ্গলবার ৮০ জনের করোনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৪ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে। তবে আক্রান্তদের সবাই হবিগঞ্জ জেলার। গতকাল সোমবার সিলেটে যে ১৩ জনের করোনা ধরা পড়ে তন্মধ্যে ১১ জনই ছিলেন সুনামগঞ্জের আর দুইজন ছিলেন সিলেট জেলার।