সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়েজুর রহমান ফয়েজ (৩৮) আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।
৩০ লাখ টাকার মামলায় তিনি ফেরারি ছিলেন বলে জানা গেছে।
আজ শনিবার (২৯ আগস্ট) তাকে আদালতে সোপর্দ করা হবে।
এর আগে শুক্রবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে সিলেট এয়ারপোর্ট থানার একদল পুলিশ নগরীর মজুমদারী এলাকা থেকে তাকে আটক করে।
ফয়েজ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার হাছন ফাতেমাপুর গ্রামের মৃত মখলিছ মিয়ার ছেলে। তিনি মজুমদারী এলাকার ৭১/১ নং বাসায় থাকেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের জানান, ফয়েজের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। তিনি এক বছর থেকে পলাতক ছিলেন। তিনি ৩০ লক্ষ টাকা অর্থদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি।
গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির। সঙ্গে ছিলেন এয়ারপোর্ট থানার এসআই অমিত সাহা, এসআই পলাশ চন্দ্র দাশ ও এএসআই রিমন খান।
এয়ারপোর্ট থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, আটকের পর ফয়েজ নিজেকে সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক দাবি করেছে।