কানাডা-মন্ট্রিয়লে অবস্থানরত জকিগঞ্জ থেকে আগত প্রবাসীদের সংগঠন জকিগঞ্জ এসোসিয়েশন মন্ট্রিয়ল’র কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
রোববার, কানডার মন্ট্রিয়ল স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় মন্ট্রিয়ল শহরের একটি বাসভবনে প্রায় অর্ধশতাধিক জকিগঞ্জ থেকে আগত প্রবাসীদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।
উক্ত সভায় উপস্থিত ব্যক্তিবর্গের সর্বসম্মতিক্রমে মোঃ শিহাব উদ্দিনকে সভাপতি, মোঃ মিসবাহ মনজুরকে সাধারণ সম্পাদক ও মাওলানা মোহাম্মদ আব্দুল খালিক তাপাদারকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করে ১৯ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।
অন্যান্যদের মধ্যে আব্দুর রউফ সহ-সভাপতি, আব্দুল হাকিম, সহ-সভাপতি, মোঃ আব্দুল হান্নান- যুগ্ম সাধারণ সম্পাদক, রাসেল আহমদ-সহ-সাংগঠনিক সম্পাদক, মাওঃ সিদ্দিকুর রহমান-অর্থ সম্পাদক, মাওলানা মোঃ আমিনুল ইসলাম মাহী-সহ অর্থ সম্পাদক, জুনেদ আহমদ-প্রচার ও অফিস সম্পাদক, মিনহাজুল ইসলাম-ধর্ম বিষয়ক সম্পাদক, সুমন আহমদ-ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মিনহাজ চৌধুরী-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, এবং কার্যকরী সদস্য পদে মুনায়েম আহমেদ, মো: খলিলুর রহমান, জুবায়ের আহমেদ, জয়নুল ইসলাম খাঁ, জাকারিয়া আহমেদ, তুহিন আহমদকে নির্বাচিত করা হয়।