আজ রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শহীদ রুদ্রের নামে শাবিতে লেক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ৪, ২০২৫, ০৪:৫১ অপরাহ্ণ
শহীদ রুদ্রের নামে শাবিতে লেক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের শহীদ রুদ্র সেনের স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে ‘শহীদ রুদ্র সেন লেক’ উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী লেকটির উদ্বোধন করেন।

উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুসলেহ উদ্দিন আহমেদ, এস্টেট কর্মকর্তা অধ্যাপক ড. মো. আবুল হাসনাত, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য, রুদ্র সেন ছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী। ২০২৪ সালের ১৮ জুলাই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নিতে গিয়ে তিনি শহীদ হন।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১