আজ রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মুসলিম সাহিত্য সংসদের সভাপতি নির্বাচিত হলেন সাবেক অর্থমন্ত্রী ( পূর্ণ তালিকাসহ)

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০২০, ০৭:৫০ অপরাহ্ণ
মুসলিম সাহিত্য সংসদের সভাপতি নির্বাচিত হলেন সাবেক অর্থমন্ত্রী ( পূর্ণ তালিকাসহ)

মুসলিম সাহিত্য সংসদের সভাপতি নির্বাচিত হলেন সাবেক অর্থমন্ত্রী

সিলেটের বার্তা প্রতিবেদক:: সিলেটের মাটি ও মানুষের প্রিয় নেতা সাবেক সাংসদ ও সফল অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি নির্বাচিত হয়েছেন।

এতে সিলেটের সাহিত্য অঙ্গনসহ সকল শ্রেণি ও পেশার মানুষের মাঝে আনন্দের বন্যা বয়ে গেছে।

কমিটির বাকি দায়িত্বশীলরা হলেন-সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) এর ২০২১-২২ খ্রিস্টাব্দের কমিটিতে সভাপতি হয়েছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সেক্রেটারী দৈনিক সিলেটের ডাকের নির্বাহী সম্পাদক গবেষক আবদুল হামিদ মানিক, সহসভাপতি মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী এডভোকেট, প্রফেসর নন্দলাল শর্মা, অধ্যক্ষ কালাম আজাদ, অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমদ, দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী। সহসাধারণ সম্পাদক সৈয়দ মবনু, কোষাধ্যক্ষ ছড়াকার আব্দুস সাদেক লিপন, আল ইসলাহ সম্পাদক গল্পকার ও সাংবাদিক সেলিম আউয়াল, সাহিত্য সম্পাদক শাহ জালাল বিশ্ববিদ্যালয়ের রিজেষ্টার আহমদ মাহবুব ফেরদাউস, লাইব্রেরি সম্পাদক কবি নজমুল হক নাজু, সহকারী লাইব্রেরি সম্পাদক কবি ইসমত হানিফা চৌধুরী, সদস্য, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ এবং সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরী, দৈনিক মিরর পত্রিকার সম্পাদক এবং সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহমেদ নুর, সাংবাদিক আফতাব চৌধুরী, গল্পকার ডা. আব্দুল হাই মিনার, সিলেট লিডিং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কবি ড. মোস্তাক আহমদ দীন, ছড়াকার জগলু চৌধুরী, সিলেট সরকারী মহিলা কলেজের সাবেক প্রিন্সিপাল ড. নজরুল হক চৌধুরী, কবি আব্দুল মুকিত অপি এডভোকেট, লেখক সৈয়দ মোহাম্মদ তাহের, লেখক বেলাল আহমদ চৌধুরী, ছড়াকার রিপন আহমদ ফরিদী, প্রগতিশীল পাঠক সংঘ শৈলীর সাবেক সভাপতি প্রাবন্ধিক মাহবুব হোসাইন (মাহবুব মুহাম্মদ)।

বৃহত্তর সিলেট একটি প্রাচীন ও ঐতিহাসিক জনপদ। প্রাচীনকালে বৃহত্তর সিলেট লাউড়, গৌড়, জৈন্তা, তরফ ও ইটা এই পাঁচটি প্রধান সামন্ত রাজ্যে বিভক্ত ছিল। রাজ্যগুলোর মধ্যে গৌড় ছিল প্রাচীন ও বৃহত্তম। ত্রয়োদশ শতাব্দীতে গৌড়ের অত্যাচারী শাসক গোবিন্দকে পরাজিত করে এই অঞ্চলে ইসলামের বিজয় নিশান উড়ান ওলিকুল শিরোমণি হযরত শাহ জালাল ইয়েমেনী (র.)। তখন থেকে মুসলিম সভ্যতা ও সংস্কৃতির আলোকে আলোকিত হতে থাকে জনপদ। সময়ের বিবর্তনে সামন্ত যুগের অবসান, বৃটিশবিদায় এবং পাকিস্তানী ঔপনিবেশিক শাসনামলে প্রাচীন এই জনপদ সিলেট জেলা সদর এবং স্বাধীন বাংলাদেশ আমলে বিভাগীয় সদর হিসেবে সমাজ বিকাশের ধারাবাহিকতায় গৌরবোজ্জ্বল অবদান রাখছে।সাহিত্য-সংস্কৃতিতে সিলেটের প্রাচীণতম এই সাহিত্য সংসদ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০