গোলাপগঞ্জের উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া বুধবারী বাজার এর তাকমিল ফিল হাদীস ও হিফয সমাপনকারী ফাযিলদের নিয়ে ফুযালা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জামেয়ার হলরুমে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জামেয়ার মুহতামিম মাওলানা মুজিবুর রহমান বাগিরঘাটি।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জামেয়ার মুহাদ্দিস ও মাদানিয়া ছাত্র সংসদের সভাপতি মাওলানা কাওছার আহমদ।
সম্মেলনে নসিহতমূলক বক্তব্য রাখেন জামেয়ার শায়খুল হাদীস মাওলানা আলাউদ্দিন মাসউদ সাহেব এবং সিনিয়র মুহাদ্দিস মাওলানা রমিজ উদ্দিন সাহেব।
বক্তারা বলেন, “জামেয়ার ফুযালারা সমাজ সংস্কার ও দাওয়াতি কাজে ইসলামের প্রতিনিধিত্ব করবে। তাদের মাঝে ঐক্য, নৈতিকতা ও দায়িত্ববোধ জাগ্রত থাকা জরুরি।”
সম্মেলনে উপস্থিত বিভিন্ন ব্যাচের প্রতিনিধিরা নিজেদের সংক্ষিপ্ত অনুভূতি পেশ করেন।
পরবর্তীতে মাওলানা সাজিদুর রহমান শিলঘাটীকে সভাপতি, মাওলানা হাফিজ জামিনুর রহমানকে সাধারণ সম্পাদক এবং মাওলানা মুফতি রুহুল কুদ্দুসকে সাংগঠনিক সম্পাদক করে ৪৫ সদস্যবিশিষ্ট মাদানিয়া ফুযালা পরিষদের কার্যনির্বাহি কমিটি পুনর্গঠন করা হয়।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করা হয়।