আজ ,

সিলেটবাসীকে সমাজকর্মী আব্দুল আজিজ মাসুকের ঈদ শুভেচ্ছা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ১৯, ২০২১, ০৪:৫৮ অপরাহ্ণ
সিলেটবাসীকে সমাজকর্মী আব্দুল আজিজ মাসুকের ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সাবেক সভাপতি, সিলেটের বালাগঞ্জ দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজের আজীবন দাতা সদস্য, আব্দুল আজিজ মাসুক ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গ্রাণ্ড সিলেট হোটেল এণ্ড রিসোর্টের বোর্ড অব ডাইরেক্টর, সিলেট পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের ডাইরেক্টর, ডেল্টা স্পেশালাইজড হসপিটালের ডাইরেক্টর, সিলেটের মোরারবাজারস্থ নেহার কমিউনিটি সেণ্টারের স্বত্বাধিকারী, বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষানুরাগী আব্দুল আজিজ মাসুক।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত।

এবারের ঈদুল আজহা ভিন্ন প্রেক্ষাপটে করোনা ভাইরাস মহামারির মধ্যেই উদযাপিত হতে যাচ্ছে। এ জন্য স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অনুযায়ী ঈদ উদযাপনে আহ্বান জানিয়ে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হজরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়।

তারই নিদর্শন স্বরূপ আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করি। এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশিদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন।

পবিত্র ঈদুল আজহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক-এই কামনা করছি।ঈদ মোবারক।