আজ ,

বালাগঞ্জবাসীকে ছহুল এ মুনিমের ঈদ শুভেচ্ছা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ২০, ২০২১, ০২:০৮ পূর্বাহ্ণ
বালাগঞ্জবাসীকে ছহুল এ মুনিমের ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নবাসী সহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন নর্থ ইস্ট বালাগন্জ কলেজ ডেভেলপমেন্ট যুক্তরাজ্যস্থ কমিটির ভাইস চেয়ারম্যান, গহরপুর এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক আসন্ন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট কমিউনিটি নেতা সমাজকর্মী ও শিক্ষানুরাগী, ছহুল  মুনিম।

শুভেচ্ছা বার্তায় তিনি দেশবাসী ও মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে ছহুল এ মুনিম বলেন, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, সাম্য, মৈত্রী আর সম্প্রীতির অনন্য বার্তা নিয়ে প্রতি বছরের মতো এবারো এসেছে পবিত্র ঈদুল আজহা‘খুশির ঈদ’। তবে এবারের ঈদ ও পালন করতে হবে সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতিতে, অচেনা আমেজে।

মহামারি করোনা সংক্রমণ রোধে আমরা সামাজিক দূরত্ব বজায় রেখেই এবার ঈদের আনন্দ উপভোগ করবো। ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে যেন সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরিধানের বিষয়টি ভুলে না যাই, সেদিকে ও সকলকে খেয়াল রাখতে হবে।

পবিত্র ঈদুল আজহায় কোরবানির যে মূল শিক্ষা তা ব্যক্তি জীবনে প্রতিফলিত করে মানব কল্যাণে ব্রতী হওয়ার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টি ও নৈকট্য লাভ করতে পারি।

পবিত্র ঈদুল আজহা নিয়ে আসুক মহামারীমুক্ত এক সুন্দর পৃথিবী সেই প্রত্যাশা করে সকলের কল্যাণ কামনা করেছেন।