শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিনটি হলের নাম পরিবর্তন ও দুইটি হলের নতুন নাম নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পরিবর্তিত নাম ‘বিজয় ২৪ হল’, ১ম ছাত্রী হলের পরিবর্তিত নাম ‘আয়েশা সিদ্দিকা হল’ এবং বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের পরিবর্তিত নাম ‘ফাতিমা তুজ জাহরা হল’। ছেলেদের নতুন হলের নাম ‘গাজী বোরহান উদ্দিন হল’ এবং মেয়েদের নতুন হলের নাম ‘সুমাইয়া বিনতে খুব্বাত হল’।
এছাড়া আন্তর্জাতিক হলের নাম হবে ‘এম. সাইফুর রহমান হল’ এবং বঙ্গবন্ধু গবেষণা সেলের পরিবর্তিত নাম ‘জালালাবাদ গবেষণা কেন্দ্র’।