আজ বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছুরিকাঘাতে কাউন্সিলরের ছেলের মৃত্যু

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৬, ২০২১, ০৮:০৮ অপরাহ্ণ
ছুরিকাঘাতে কাউন্সিলরের ছেলের মৃত্যু

ছুরিকাঘাতে কাউন্সিলরের ছেলের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

কক্সবাজার শহরের বৈদ্যঘোনার বইল্যা পাড়ায় উকৌশল্যা অগ্যমেধা বৌদ্ধ মন্দির কম্পাউন্ডে কিশোর গ্যাংয়ের এক সদস‌্যের ছুরিকাঘাতে শাহজাহান সেজান নামের অপর এক কিশোর নিহত হয়েছে।

সেজান কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুর মোহাম্মদের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, সম্প্রতি বৌদ্ধ মন্দির কম্পাউন্ড এলাকাটি মাদকসেবী ও ছিনতাইকারীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। সেখানে প্রায়ই কিশোর গ্যাংয়ের সদস্যরা আড্ডা দেয়। সেজানকে হয়তো ওই আড্ডায় নিয়ে এসেছিল কেউ। দুই গ্রুপের মতবিরোধ ও কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের একজন তাকে ছুরিকাঘাতে হত্যা করে।

এলাকাবাসী আরও জানান, সেজান মাদকাসক্ত হওয়ার পর পড়ালেখা ছেড়ে দিয়েছিলেন। তার কারণে পুরো শহরের মানুষ অতিষ্ঠ ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, সেজানকে ওই এলাকায় নিয়ে যাওয়া তার দূরসম্পর্কের আত্মীয় খোরশেদ আলমকে আটক করেছে পুলিশ।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০