আজ ,

‘ছিলটি’ ফ্লেভারে জমে উঠলো জালালাবাদ এসোসিয়েশন’র বনভোজন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ২৪, ২০২৫, ০৩:১৮ অপরাহ্ণ
‘ছিলটি’ ফ্লেভারে জমে উঠলো জালালাবাদ এসোসিয়েশন’র বনভোজন

কানাডা থেকে আবু বকর:: হাতখরা (সাতকরা) দিয়ে রান্নাকৃত গোশতের ফ্লেভারেই সিলেটিদের উপস্থিতি বুঝিয়ে দেয়। আর ‘জালালাবাদ এসোসিয়েশন অব টরোন্টো’ সিলেটিদেরই সংগঠন।

স্কারবোরোর থমসন মেমোরিয়াল পার্ক যেনাে এক খন্ড সিলেটে রূপ নিয়েছিল।

ঐতিহ্যবাহী সাতকরা দিয়ে খাসির মাংস খাবার দিয়ে সম্পন্ন হল জালালাবাদ এসোসিয়েশন অব টরোন্টোর বার্ষিক বনভোজন

রোববার, ২০ জুলাই স্কারবোরোর থমসন মেমোরিয়াল পার্কে জমজমাট আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয় জালালাবাদ এসোসিয়েশন অব টরোন্টো, কানাডা কর্তৃক আয়োজিত ৩১ তম বার্ষিক বনভোজন ২০২৫।

অতীতের ন্যায় এবছরও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সহস্রাধিক অতিথির পদভারে মুখরিত হয়ে উঠে স্কারবোরোর থমসন মেমোরিয়াল পার্ক।

পিকনিক স্পটে আকর্ষণীয় ডিজাইনের ফটোবুথ স্থাপন করা হয়।যেখানে ছবি তুলতে দেখা যায় ছোট বড় সবাইকে। খাবারের
ম্যানুতে ছিল সিলেটের ঐতিহ্যবাহী সাতকরা দিয়ে খাসির মাংস, বুটের ডাল, মুরগীর রোস্টসহ নানা সুস্বাদু পদ। খাবার শেষে ছিল পান-সুপারির বিশেষ ব্যবস্থা।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল পুরুষ, মহিলা ও শিশুদের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ক্রীড়া প্রতিযোগিতা। র‍্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার ছিল একটি ই-বাইক, যা স্পন্সর করেন রিয়েলটার বিবেক সেন রাজীব।

পিকনিকের সার্বিক দায়িত্বে ছিলেন কনভেনর হোসেইন আহমেদ (লনি), কো-কনভেনর ফারুক আহমেদ এবং ফজলুল করিম, সদস্য সচিব ছিলেন আসজাদ বখত চৌধুরী। সার্বিক সহায়তায় ছিলেন সংগঠনের সভাপতি মাহবুব চৌধুরী (রনি) এবং সাধারণ সম্পাদক মেহেদী মারুফ। টি-শার্ট এবং র‍্যাফেল টিকেটের ব্যবস্থাপনায় ছিলেন মনসুর আহমেদ।

অতিথি আপ্যায়ন ও অভ্যর্থনায় ছিলেন মমবুল হুসেইন মঞ্জু, স্বর্ণালী মুক্তা এবং আসজাদ বখত চৌধুরী। খাবার ব্যবস্থাপনায় যুক্ত ছিলেন রাসেল আহমেদ, এজাজ চৌধুরী, আবু জহির শাকিব, হাবিবুর রহমান চৌধুরী, আব্দুস সালাম, আলী হোসেন, হাসান তারেক ইমাম, রাফে চৌধুরী, লায়েক চৌধুরী, সঞ্জীব রায়, আমিনুর চৌধুরী, গিয়াস রহমান, রাহী রহমান, শিপন, আরিফ।

ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনায় ছিলেন জুয়েল আহমেদ, রিফ্ফাত নূয়েরীন, নাহিদ আহমেদ এবং নাঈম চৌধুরী।
সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইলিয়াছ খান, আহমেদ জয়, জাহানারা নাসিমা, তাহমিনা চৌধুরী প্রমুখ।
ফাইনান্স পরিচালনায় ছিলেন মাসুম মুনিম, তাফাসিন চৌধুরী এবং বিবেক সেন।

জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর বার্ষিক বনভোজন এখন আর শুধু সিলেট বিভাগের মধ্যে সীমাবদ্ধ নয়—এটি হয়ে উঠেছে সমগ্র প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলা।